রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা রোগে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন রাতে গ্রামের বাড়িতে আনার পর রাত সাড়ে ৮টায় হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলা রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।































































































































































































































