গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজি-বাইকের মধ্যে সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের আরো ৫ যাত্রী আহত হন।

শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামিউল গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

আহত, নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬), আজিম (২) সহ ৫জনকে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।