জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন বলেন, গ্রাম পুলিশদের উপযুক্ত কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, কোর্স পরিচালক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ও কোর্স কো-অর্ডিনেটর শাহিন আকতার।
প্রশিক্ষণে ৪০ গ্রাম পুলিশ অংশ গ্রহণ করে।































































































































































































































