চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেশমির মাথার ভেতরে গুলিটি এখনো রয়েছে। গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ছেদ করে পেছনের দিকে আটকে আছে। এখন অস্ত্রোপচার করলে ঝুঁকি রয়েছে।
রেশমির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘রেশমির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
পান আনতে যাচ্ছিল রেশমি আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে গিয়ে রেশমির পরিবারের সদস্যদের পাওয়া যায়নি।































































































































































































































