গুলশান পার্ক ব্যবস্থাপনায় রাজউক ও গুলশান ইউথ ক্লাবের সমঝোতা

গুলশান পার্ক ব্যবস্থাপনায় রাজউক ও গুলশান ইউথ ক্লাবের সমঝোতা

গুলশান সেন্ট্রাল পার্ক ও স্পোর্টস কমপ্লেক্সের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে গুলশান ইউথ ক্লাব লিমিটেডের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি এবং প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গুলশান ইউথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) পার্কটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ক্লাবকে অর্পণ করায় রাজউকের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এ জন্য আন্তরিক ধন্যবাদও জানান।

এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি গুলশান ইউথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামানের (তমাল) কাছে হস্তান্তর করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।