শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে গুলশান সোসাইটি শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালায়। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশান-২ এর লেকপার্ক ও আশপাশের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশ নেয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা পার্ক ও সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে। পরিচ্ছন্নতা অভিযানে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ–সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।