হবিগঞ্জে বৃষ্টির কারণে ধান কাটার কৃষকদের কষ্ট

হবিগঞ্জে বৃষ্টির কারণে ধান কাটার কৃষকদের কষ্ট

হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও দমকা হাওয়ায় হাওরের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বছরের একমাত্র বোরো ফসল হারিয়ে চরম সংকটের মুখে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও অংশে খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি হাওরে প্রবেশ করতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়।

জেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল হক জানান, ভারী বর্ষণের ফলে ইতোমধ্যে প্রায় ৫ হাজার হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। হাওরে এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটতে বাকি রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।