হবিগঞ্জের নবীগঞ্জে বেগমপুরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার পাঁচদিন পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেগমপুরে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার বলেন, গোপন সংবাদে খবর পেয়ে বুধবার দিবাগত মধ্যরাতে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এরআগে, রোববার (১৯ এপ্রিল) উপজেলার করগাওঁ ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আর এতে খলিলুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুর মিয়া নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে।
আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে লাল রঙের শপিং ব্যাগের ভেতরে নীল পলিপ্যাকে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শ্রীমঙ্গলের ইউএনও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেছেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকব। আমার কলম কখনো বিক্রি করব না। সত্য ও ন্যায়ের পক্ষেই সর্বদা আমার অবস্থান থাকবে।































































































































































































































