চাঁদপুরের হাইমচর উপজেলার ছৈয়াল মোড় থেকে এতিমখানা মসজিদ পর্যন্ত সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে , যা দুর্ঘটনার অন্যতম কারণ।
স্থানীয়দের অভিযোগ, সড়ক দিয়ে বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর এবং পাওয়ার ট্রলি চলাচল করায় রাস্তাটি দ্রুত ভেঙে যাচ্ছে। সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল হাসান জানান, সড়কটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।































































































































































































































