হজ ক্যাম্পে ছদ্মবেশে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

হজ ক্যাম্পে ছদ্মবেশে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর হাতব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির সাত দিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার অদূরে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১৭ হাজার সৌদি রিয়াল ও নগদ ৯০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন হাবিবুর রহমান ও নাদিম। আজ শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ প্রথম আলোকে বলেন, ওই হজযাত্রীর হাতব্যাগ থেকে ২২ হাজার রিয়াল চুরি হয়েছিল। গ্রেপ্তার হাবিবুর ও নাদিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।