হালদা নদীর ডলফিনগুলোর মৃত্যু বৃদ্ধির কারণে নদীর পরিবেশ ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে

হালদা নদীর ডলফিনগুলোর মৃত্যু বৃদ্ধির কারণে নদীর পরিবেশ ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে

হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিনের উদ্ধার হওয়া কেবল একটি প্রাণীর মৃত্যু নয়, বরং এটি আমাদের সামগ্রিক নদী ও পরিবেশ ব্যবস্থাপনার করুণ চিত্র। গত মঙ্গলবার হাটহাজারী ও রাউজান উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৯১ কেজি ওজনের পচে যাওয়া যে ডলফিনটি উদ্ধার করা হয়েছে, তা নদীটির জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এক ভয়াবহ সতর্কবার্তা।

পরিসংখ্যান বলছে, গত সাড়ে ছয় বছরে হালদা নদীতে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৪ মাসেই মারা গেছে ৬টি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত এই ‘অতিবিপন্ন’ প্রজাতির প্রাণীর এমন গণমৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না।

বিশ্বজুড়ে এই গঙ্গার শুশুক বা ডলফিনের সংখ্যা যেখানে মাত্র ১ হাজার ১০০টি, সেখানে এক হালদাতেই ছিল ১৭০টি। কিন্তু একের পর এক মৃত্যুর মিছিলে এই সংখ্যা দ্রুত কমে আসছে, যা নদী ও প্রাণিবিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।