হাটহাজারীর মদুনাঘাট ও অনন্যা আবাসিক এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এ রকম বর্জ্য, তৈলাক্ত দুর্গন্ধ পানি তীব্র স্রোতে হালদা নদীতে পড়ছে। শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিমসহ স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম নগরের উত্তর চান্দগাঁও বাহির সিগন্যাল, অক্সিজেন, কুলগাঁও এলাকার কলকারখানা এবং গৃহস্থালির বর্জ্য নালা-নর্দমা হয়ে খালে এসে পড়ে পানি বিষাক্ত হচ্ছে।
এরপর তা খালে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। হাটহাজারীর মদুনাঘাট থেকে অনন্যা আবাসিক এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এ রকম বর্জ্য, তৈলাক্ত দুর্গন্ধ পানি তীব্র স্রোতে হালদা নদীতে পড়ছে।
হালদা নদীতে বর্জ্য দূষণ থেকে বাঁচাতে না পারলে হুমকির মুখে পড়বে হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য।































































































































































































































