হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক

হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক

টাকার অভাবে হামে আক্রান্ত শিশুকে নিয়ে হাসপাতাল ছাড়া পরিবারটির পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ। গতকাল রোববার বিকেলে তিনি শিশুটির মায়ের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।

শিশুটির বয়স এখন চার মাস। তার মধ্যে দুই মাসই ছিল হাসপাতালে। শিশুর চিকিৎসার জন্য মা শাহিদা খাতুন (১৭) নিজের রিকশাচালক বাবার তিনটি গরু বিক্রি করেছেন। গরু বিক্রির তিন লাখ টাকা চিকিৎসায় শেষ হয়ে যায়।

এরপর শিশুর চিকিৎসার জন্য রাজশাহী শহরে থাকা-খাওয়ার তাঁদের কোনো টাকা ছিল না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।