আরও ৭ শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গে

আরও ৭ শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গে

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকায় ২টি এং খুলনা বরিশালে বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।