হাম-রুবেলা প্রতিরোধে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে আইদেশি

হাম-রুবেলা প্রতিরোধে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে আইদেশি

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে সরকার ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য শুরু করেছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর ঝুঁকিপূর্ণ বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচার, টিকাবঞ্চিত শিশু চিহ্নিতকরণ এবং কমিউনিটি মবিলাইজেশনের কাজ করছে স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)। প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার দেশব্যাপী শিশুদের এমআর টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম সফল করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরামর্শে রাজধানীর কয়েকটি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কাজ শুরু করেছে আইদেশি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ সিটি করপোরেশনের জোন-৩–এর ছয়টি ওয়ার্ডে বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। দক্ষিণের লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরের ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে হামের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।