চলমান হাম পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি, টিকা সরবরাহ, রোগ নজরদারি ও জরুরি স্বাস্থ্যসেবায় কোথায় ব্যর্থতা হয়েছে, সেটার স্বাধীন তদন্ত করতে হবে। একই সঙ্গে বস্তির, প্রান্তিক ও টিকাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ টিকাদান জোরদার এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় জাতীয় শিশুস্বাস্থ্যে জরুরি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
চলমান হাম পরিস্থিতিতে শিশুমৃত্যু পরিস্থিতি দেশের স্বাস্থ্য খাতের ভগ্নদশার প্রতিচ্ছবি। হামের প্রকোপে শিশুমৃত্যুর পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ও নাগরিক প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
হাম সংকটের পেছনে অপর্যাপ্ত চিকিৎসক ও দায়িত্বশীলদের গাফিলতিকে দায়ী করেন সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, হামের মতো রোগ যেখানে সঠিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ সম্ভব, সেখানে অবহেলায় মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীনতা ভবিষ্যৎ প্রজন্মকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছে।































































































































































































































