হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, চট্টগ্রামে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, চট্টগ্রামে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২০৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশুর শরীরে।

এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ শিশু এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ শিশু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।