হামের তথ্য দেওয়ার কাঠামোতে গরমিল

হামের তথ্য দেওয়ার কাঠামোতে গরমিল

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পাঠানো হামের তথ্যে গরমিল দেখা যাচ্ছে। গতকাল সোমবারসহ একাধিক দিনে ভুল তথ্য ঠিক করারও নজির রয়েছে।

সাধারণত দিনের একটি নির্দিষ্ট সময়ের (বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা) মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এ সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায়। কিন্তু গতকাল তারা হামের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিলম্বে—রাত আটটায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম–সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য দেড় মাস ধরে ভুল ছিল। গতকাল তা ধরা পড়েছে। সেই তথ্য সমন্বয় করার জন্য সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করতে বিলম্ব হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।