হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ২৬৪

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ২৬৪

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে শিশুটি সিলেটে মারা গেছে। আর হাম উপসর্গে ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটে একজন করে শিশু হাম উপসর্গে মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।