হাওর অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে কৃষকদের তালিকা প্রণয়নে সতর্ক থাকতে হবে

হাওর অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে কৃষকদের তালিকা প্রণয়নে সতর্ক থাকতে হবে

হাওরের ফসলহানি জাতীয় খাদ্যনিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে সতর্ক থাকতে হবে। এটি যেন পক্ষপাতদুষ্ট না হয়। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বক্তারা। ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এবং নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ‘হাওর অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতায় ফসলহানি, দুর্যোগ পরিস্থিতি এবং হাওরবাসীর দাবি’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছেন পরিবেশ ও হাওর গবেষকেরা। লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে সতর্ক থাকতে হবে। এটি যেন পক্ষপাতদুষ্ট না হয়। এই ফসলহানির ফলে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সংকট দেখা দেবে। শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়বে। এসব সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বর্গাচাষি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সহায়তা প্রদান করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।