হাওরে বৃষ্টির কারণে কৃষকদের কষ্ট

হাওরে বৃষ্টির কারণে কৃষকদের কষ্ট

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রায় একই দশা। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে কয়েক দফা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুটি উপজেলায় হাওর ও নিচু জমিতে পানি বেড়ে অনেক জমির ফসল তলিয়ে গেছে।

বৃষ্টি ও ঢলের আগে কম্বাইন হারভেস্টার যন্ত্র ও শ্রমিকদের দিয়ে কিছু জমির ধান কাটা হয়েছিল। পরে বৃষ্টিতে জমিতে পানি ঢোকায় যন্ত্রে কাটানো কঠিন হয়ে পড়ে। বজ্রপাতের ভয়ে অনেক শ্রমিক কাজেও বের হননি। এতে শ্রমিকসংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের অনেকে পরিবারের সদস্যদের নিয়েই ফসল রক্ষায় নেমেছেন।

জুড়ীর কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের নিচে পাকার মেঝেতে ধান ছড়িয়ে রাখছিলেন স্থানীয় খাকটেকা গ্রামের বর্গাচাষি বাবুলাল দাস। তিনি বলেন, ১০ বিঘা জমিতে বোরোর আবাদ করেন। সব ধান আগেই কাটান। বিঘাপ্রতি ১২ থেকে ১৪ মণ ধান পাওয়া গেছে। কিন্তু বাড়ির উঠান, রাস্তা বৃষ্টিতে ভেজা। বাতাসে যাতে ধান কিছুটা শুকায়, সে জন্য এখানে কিছু ছড়িয়ে দিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।