হাওরে ডুবে গেছে ধানের ক্ষেত, কৃষকের স্বপ্ন ভেঙে পড়ছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভানুরা বিল হাওরে ডুবে গেছে ধানের ক্ষেত। কৃষক মুহিদ মিয়া ও তাঁর ছেলে সায়েম নৌকায় করে এনে কাটা ধানগাছগুলো হবিগঞ্জ-ইকরাম সড়কের পাশে একটু উঁচু জায়গায় স্তূপ করে রাখছেন।
কৃষক মুহিদ মিয়া বলেন, বোরো ধান চাষের জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু প্রকৃতির অপ্রত্যাশিত আচরণে এখন সেই সবুজ স্বপ্ন ডুবে আছে কয়েক ফুট পানির নিচে।
কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, জেলার প্রায় ৪৫ শতাংশ জমির বোরো ধান এখন পানির নিচে। ডুবে গেছে প্রায় ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির ফসল।































































































































































































































