হাওরে শ্রমিক সংকটে কৃষকরা বিপাকে

হাওরে শ্রমিক সংকটে কৃষকরা বিপাকে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় শ্রমিক সংকট ও হারভেস্টার মেশিন না থাকায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে প্রায় ১৪ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে মৌসুমের শুরুতেই অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে উল্লেখযোগ্য পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অবশিষ্ট ধান দ্রুত ঘরে তোলার চাপ তৈরি হলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের ২৬ তারিখ থেকে টানা ৭ দিন নিয়মিত অতিবৃষ্টি , শিলাবৃষ্টি ও স্থানীয় নদীগুলোতে বাড়তে পারে পানি। নদীতে পানি বাড়লে হাওরে ফসলি জমিতে বিরাট প্রভাব ফেলতে পারে।

উপজেলা শিবপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাতিপাড়ার গ্রামের কৃষক জজ মিয়া জানান, প্রায় ৫ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এরমধ্যে ৩ একর জমির ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে। কিন্তু শ্রমিকের অভাবে সময়মতো ধান কাটতে পারছেন না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।