হাওরের কৃষকদের ভাঙা মনে ঈদুল আজহা

হাওরের কৃষকদের ভাঙা মনে ঈদুল আজহা

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০: ২৫আপডেট : ২৬ মে ২০২৬, ১০: ২৮ কাল বাদে পরশু ঈদুল আজহা। কোরবানির পশুকে ঘিরে জমে উঠেছে ঘরে ঘরে আনন্দ। তবে এবারের মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ফসলডুবির পর কৃষকের আনন্দ মাটি হয়ে গেছে। হাতে টাকা না থাকায় অনেকেই কুরবানি দিতে পারছেন না। কৃষকদের ভাঙা মনে এসেছে এবারের ঈদুল আজহা।

শাল্লার ছায়ার হাওরের কৃষক কনক চৌধুরী এবার গোলাভরা ধান তুলতে পারেনি। আনন্দও নেই। তার ইচ্ছে ছিলো ধান বিক্রি করে বড় একটি গরু কোরবানি দেবেন। দূরের আত্মীয়দের পাঠাবেন গোশত। কিন্তু ফসলডুবির কারণে এবার তিনি ছোটো গরু কোরবানি দিচ্ছেন।

শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, ঈদের আগে ফসলহারা কৃষকদের মানবিক সহায়তা দেয়ার কথা ছিল সরকারের। কিন্তু ঈদের আগে সহায়তা না পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।