হাওরপারের মানুষের দুঃখভোগ: পানিতে তলিয়ে যাওয়া ধান

হাওরপারের মানুষের দুঃখভোগ: পানিতে তলিয়ে যাওয়া ধান

হাওরপারে তখন বিকেল নেমে এসেছে। মানুষের মধ্যে তখন সব গুছিয়ে ঘরে ফেরার তাড়া। কেউ সড়কের ওপর মেলে দেওয়া ধানের খড় জড়ো করছেন, কেউ খড়ের গাদা সাজিয়ে তুলছেন। কেউ খলায় মেলে রাখা ধান টেনে এক জায়গায় স্তূপ করছেন, কেউ টুকরি মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন।

হাওরপারের মানুষের এমন তৎপরতা স্বাভাবিক। এ সময় ঘরে ওঠে সাধের বোরো ফসল। যুগ যুগ ধরে বৈশাখে এমনটাই হয়ে আসছে। সারা বছরের খোরাকি, সংসারের খরচ সব এই ধান বিক্রি করেই হয়।

কিন্তু ফসল তোলার এই সময়টাও মাঝেমধ্যে হয়ে ওঠে কঠিন। অসময়ের অতিবৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা হাওরে ঢলে কৃষকের সাজানো সব আয়োজন তছনছ হয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।