ব্যবসায়ীকে হত্যা করে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীকে হত্যা করে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফরিদপুর গ্রামের কাছে ব্রহ্মপুত্র নদসংলগ্ন কৃষিজমিতে তাঁর লাশ পড়ে ছিল। ওই ব্যক্তির নাম হানিফ মিয়া (৩৪)। তিনি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় হানিফের স্ত্রী আয়েশা বেগম আজ সকালে কুলিয়ারচর থানায় হত্যা মামলা করেন। এতে জাকির হোসেন (৩৬) নামের একজনকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ মামলার পাঁচ আসামি জাকিরের বাবা লস্কর মিয়া, মা হেলেনা বেগম, জাকিরের স্ত্রী খুকি বেগম (৩৫), আত্মীয় নাদিয়া আক্তার (২৩) ও আয়েত উল্লাহকে (৩৩) গ্রেপ্তার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আজ দুপুরে জাকিরের বসতঘর পুড়িয়ে দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।