লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আটক একজনকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ একজনকে আটক করে হাতকড়া পরায় পুলিশ।































































































































































































































