হাওরে ধান কাটার শ্রমিকের অবস্থা দুর্বল, হারভেস্টারের ভাড়া চার গুণ

হাওরে ধান কাটার শ্রমিকের অবস্থা দুর্বল, হারভেস্টারের ভাড়া চার গুণ

টানা বৃষ্টির কারণে এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কৃষিশ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। দুই হাজার টাকা দৈনিক মজুরিতেও শ্রমিক মিলছে না। অন্যদিকে ধানমাড়াই যন্ত্রে (হারভেস্টার) ধান কাটাতে গুনতে হচ্ছে চার গুণ পর্যন্ত বেশি ভাড়া। সব মিলিয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

গতকাল শনিবার বিকেলে করিমগঞ্জের বড় হাওরে হাঁটুসমান পানিতে কাঁচি দিয়ে ধান কাটছিলেন কৃষক সাইদুর রহমান। তাঁকে সহযোগিতা করছিল নবম শ্রেণিপড়ুয়া এক ছেলে এবং দ্বাদশ শ্রেণির আরেক ছেলে। ১০ বছর বয়সী মেয়ে কাটা ধানের আঁটি টেনে নিয়ে পাশের ডিঙি নৌকায় রাখছিল।

এক পরিবারের সবাই মিলে ধান কাটার এমন দৃশ্য এখন হাওরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।