হাজারীবাগ পশুর হাটে বিক্রি হচ্ছে বেশি ছোট ও মাঝারি আকারের গরু। পাবনার এক খামারি জাকির হোসেন মোল্লা বিশালাকৃতির একটি গরু নিয়ে হাটে এসেছেন। গরুটির ওজন প্রায় ৩২ মণ। ক্রেতারা যে দাম বলতাছে, ওই দামের চেয়ে ১৫-২০ হাজার টাকা বেশি দিয়ে গরু কিনতে হচ্ছে।
পাবনার আরেক পাইকার মোজাম্মেল হক মাঝারি ও ছোট আকারের ১৪টি গরু নিয়ে হাজারীবাগ পশুর হাটে এসেছেন। তাঁর আনা গরুগুলোর ওজন সাড়ে তিন মণ থেকে পাঁচ মণের মধ্যে। গত রোববার সারা দিনে সাতটি গরু বিক্রি করতে পারলেও গতকাল একটি গরুও বিক্রি করতে পারেননি বলে জানালেন।
মোজাম্মেল হক জানান, পাঁচ মণ ওজনের একটি গরু তিনি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। সাড়ে চার মণের গরু বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকায়। আর তিন মণ ওজনের গরুগুলো বিক্রি করেছেন ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার মধ্যে।































































































































































































































