হাজারীবাগে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই

হাজারীবাগে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই

হাজারীবাগে দুর্বৃত্তরা এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে গুরুতর আহত করে তার অটো, মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে হাজারীবাগ থানার ব্যাড়িবাধ মাহাদিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মনির মান্না (৩৫)। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, দুপুরে মাহাদিনগর এলাকায় স্থানীয় রাব্বিসহ ৩/৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন, গলার চেইন ও ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আহত চালকের নাম মনির মান্না (৩৫)। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, দুপুরে মাহাদিনগর এলাকায় স্থানীয় রাব্বিসহ ৩/৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন, গলার চেইন ও ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত চালকের নাম মনির মান্না (৩৫)। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, দুপুরে মাহাদিনগর এলাকায় স্থানীয় রাব্বিসহ ৩/৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।