হোন্ডা ফান ডে উৎসবে বাইকপ্রেমীরা অংশ নিলেন

হোন্ডা ফান ডে উৎসবে বাইকপ্রেমীরা অংশ নিলেন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের উম্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী 'হোন্ডা ফান ডে'। গত শুক্রবার ও গতকাল শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক মোটরসাইকেলপ্রেমী অংশ নেন এবং হোন্ডার জনপ্রিয় 'এনএক্স২০০' (NX200) ও 'হরনেট ২.০' (Hornet 2.0) মোটরসাইকেলের টেস্ট রাইড অভিজ্ঞতা উপভোগ করেন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলা এ আয়োজনে বন্ধু ও পরিবার নিয়ে অংশ নেন নানা বয়সী দর্শনার্থী। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুধু টেস্ট রাইডেই সীমাবদ্ধ থাকেননি, বরং পুরো ভেন্যু জুড়ে ছিল নানা ধরনের বিনোদনমূলক ও ইন্টারেকটিভ কার্যক্রম।

দর্শনার্থীরা বাইক ডিসপ্লে জোনে হোন্ডার বিভিন্ন মডেল ঘুরে দেখেন, অংশ নেন গেমিং অ্যাক্টিভিটি ও কুইজ সেগমেন্টে। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় গিফট ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।