ইছামারা গ্রাম ঝুঁকিতে, অরক্ষিত বাঁধের কারণে

ইছামারা গ্রাম ঝুঁকিতে, অরক্ষিত বাঁধের কারণে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম যমুনা নদীর ভাঙনের  ঝুঁকিতে রয়েছে। কামালপুর ইউনিয়নের গ্রামগুলোর মধ্যে ইছামারা, গোদাখালী ও হাওড়াখালী। সেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।

বেশ কয়েক বছর ধরেই বানের পানিতে ভাঙনের কবলে পড়েছে কামালপুরের ইছামারা গ্রাম। নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে ইছামারা গ্রাম। এখন গ্রামটির বেশি ভাগ মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করছে।

স্থানীয় গ্রামবাসীর দাবি, শুষ্ক মৌসুমে ইছামারার ভাঙনকবলিত এলাকায় নদীশাসনের কাজ করলে বন্যার সময় তারা নিরাপদ জীবন যাপন করতে পারবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।