ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার নারিচায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন (১৩) ওই এলাকার আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে নারিচা মশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ধানের জমিতে একটি সেচ পাম্পের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।