জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার পর আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার পর আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার ৯ দিন পরও গ্রেপ্তার হয়নি অপরাধী। আসামির গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা মানববন্ধন করে।

ইসলামী ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেছেন। তারা বলেছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন ছাত্রী ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন।

তারা বলেছেন, ধর্ষণচেষ্টার আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দ্রুত বিচার কার্যকর করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।