জামালপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টা

জামালপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টা

জামালপুরে প্রায় ১৫ টন সরকারি চাল কালোবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে ট্রাকসহ চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে শহরের ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-১৪–এর জামালপুরের কোম্পানি কমান্ডার লাবিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চালকের নাম শামছুল হক (৫৪)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার আবদুল হাকিমের ছেলে। এ ঘটনায় গতকাল রাতে শহরের সিংহজানি খাদ্যগুদামের সংরক্ষণ ও পরিবহন কর্মকর্তা (এসএমও) ইসরাত আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।

র‍্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চালবোঝাই একটি ট্রাক জামালপুর থেকে শেরপুরের একটি রাইস মিলে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।