জামায়াত নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জামায়াত নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১: ১৪ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা কর্মপরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিসহ নেতৃবৃন্দ। এ সময় ড. রেজাউল করিমের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান। উল্লেখ্য, ড. মুহাম্মদ রেজাউল করিম গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য ছিলেন।

লক্ষ্মীপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখ ঝড়ে মাদরাসা গেট বিধ্বস্ত, সুপারের আবেগঘন ফেসবুক পোস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

চাঁদপুরের মতলব উত্তরে কালবৈশাখী ঝড়, বজ্রসহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগে উপজেলার অন্তত ৪৪৫ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এতে বোরো ধান, ভুট্টা, পাট, তিল, মুগ ও গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।