নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঈমান আলী বাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ওই জামায়াত নেতার নাম আবদুস সামাদ। তিনি চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি। তাঁর দাবি, চালগুলো লক্ষ্মীপুরের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাঁর ভাই কিনেছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চাল আবদুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ছিল। চাল রাখার এ খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন।































































































































































































































