ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ৪ থেকে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তায় থাকবেন প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য। আর ঈদের দিন পুরো ঢাকাজুড়ে দায়িত্ব পালন করবেন প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।
জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ঈদের জামাতে লাখো মুসল্লির অংশগ্রহণ এবং একই সময়ে বিপুল সংখ্যক মানুষের ঢাকা ত্যাগের কারণে নগরীর অনেক এলাকা ফাঁকা হয়ে পড়ে।
পুলিশ সদস্যদের ছুটিও সীমিত রাখা হয়েছে, সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ সদস্যকে ছুটির অনুমতি দেওয়া হয়েছে।































































































































































































































