চৌবাচ্চায় মজুত ছিল জেট ফুয়েল

চৌবাচ্চায় মজুত ছিল জেট ফুয়েল

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় চোরাকারবারিরা জেট ফুয়েল মজুত করেছিল। সেখানে ছোট সুইমিংপুলের মতো চৌবাচ্চা তৈরি করে জেট ফুয়েল সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি বিভিন্ন ড্রামে রাখা হয়েছিল ডিজেল ও অকটেন। অভিযানে ওই গোপন আস্তানা থেকে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং তেল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা। কোস্টগার্ড জানিয়েছে, বৈশ্বিক জ্বালানিসংকটকে কেন্দ্র করে অসাধু চক্র যাতে অবৈধভাবে তেল মজুত কিংবা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এদিকে এর কয়েক ঘণ্টা পর গতকাল রাত ১টার দিকে ইপিজেড থানার আকমল আলী জলকপাট (স্লুইসগেট) এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।