ঝড়ে ধানগাছ শুইয়ে গ্যাচে, কামলা খরোচ বেশি পড়চে

ঝড়ে ধানগাছ শুইয়ে গ্যাচে, কামলা খরোচ বেশি পড়চে

গাইবান্ধায় গত কয়েক দিনের বৃষ্টিতে বোরো ধানের নিচু জমিতে পানি জমেছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সম্প্রতি কালবৈশাখীর আঘতে জেলায় প্রায় ২১২ হেক্টর জমির ধানগাছ নুইয়ে পড়েছে।

দুপুরে একাই নুইয়ে পড়া ধান কাটছিলেন পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ি গ্রামের কৃষক আমিরুল ইসলাম (৫০)। ওই কৃষক এ বছর তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। সম্প্রতি কালবৈশাখীর আঘাতে তাঁর ৮০ শতক জমির ধান পানিতে নুইয়ে পড়ে।

একই ধান কাটা প্রসঙ্গে কৃষক আমিরুল ইসলাম বলেন, ‘ঝরিতে (বৃষ্টি) জমিত পানি আটকি আচে। মাঝেমদ্দে ঝড় হবার নাগচে। একনো ধান পুরাপুরি পাকে নাই। তার মদ্দে ঝড়োত ধানগাচ শুইয়ে গ্যাচে। গায়োত কামলা পাওয়া যাচ্চে না। পাওয়া গেলেও কামলা খরোচ বেশি পড়চে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।