ভাড়া বাসায় তৈরি হচ্ছিল ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট, পশুর হাটে ছড়িয়ে দেওয়ার চেষ্টা

ভাড়া বাসায় তৈরি হচ্ছিল ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট, পশুর হাটে ছড়িয়ে দেওয়ার চেষ্টা

কক্সবাজারের টেকনাফের মুচনি রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন একটি ভাড়া বাড়িতে তৈরি হচ্ছিল ১ হাজার ও ৫০০ টাকার জাল নোট। আজ রোববার সেখানে অভিযান চালিয়ে টেকনাফ বিজিবির তিনটি দল বিপুল পরিমাণ জাল নোট, জাল নোটের সরঞ্জাম ও দুটি ল্যাপটপ–কম্পিউটার জব্দ করে। এর আগে জাল নোট পাচার করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিজিবি। তবে জাল নোট তৈরির কারিগরেরা পালিয়ে গেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার আলাউদ্দিনের ছেলে নাজমুল হক (৩০) এবং টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩৬)। আজিজুর রহমান পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক এবং নামজুল ভাঙারি ব্যবসায়ী।

পুলিশ জানায়, এর আগে গত ৬ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া গ্রামের বাবুল বড়ুয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ লাখ টাকার ১০০০ ও ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ মোহাম্মদ ইমরান (২৩) নামের একজনকে গ্রেপ্তার করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।