ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে সকালে বিদ্যুৎস্পৃষ্টে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দুজনের নাম মজিবর রহমান খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)। তাঁরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা।

স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যানের বাতাসে বোরো ধান পরিষ্কার করছিলেন মজিবর রহমান খাঁ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুতের সংস্পর্শে আসেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রতিবেশী আজিবর রহমান বিশ্বাস বলেন, সকালে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে তাঁরা দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই মারা গেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।