জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দাবিতে তরুণদের জলবায়ু ধর্মঘট

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দাবিতে তরুণদের জলবায়ু ধর্মঘট

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দাবিতে রাজধানীতে তরুণদের জলবায়ু ধর্মঘট করা হয়েছে। এ ধর্মঘটে পাঁচ শতাধিক তরুণ অংশ নিয়েছেন। এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। জলবায়ু ধর্মঘটে তরুণ জলবায়ুকর্মীরা অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে পদ্ধতিগত রূপান্তরের দাবি জানান।

কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি একটি ‘দানব’ প্রদর্শন করা হয়। আয়োজকদের ভাষ্য, এটি পরিবেশের ওপর প্লাস্টিক ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাবের প্রতীক।

ঢাকার পাশাপাশি দেশের ২৭টি জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটসহ বিভিন্ন এলাকায় ‘অ্যাকটিভিস্টা’ নেটওয়ার্কের সদস্যরা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।