সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী প্রকাশ শনিবার বেলা ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি শনিবার বেলা সোয়া ১১টার দিকে সুধী সমাবেশে যোগ দিয়েছেন।
সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।































































































































































































































