জলাতঙ্কের রোগী বাড়ছে কুকুরের টিকাদান কর্মসূচি জোরদার করুন

জলাতঙ্কের রোগী বাড়ছে কুকুরের টিকাদান কর্মসূচি জোরদার করুন

বাংলাদেশে প্রতিদিন কুকুরের কামড় বা আঁচড়ে আহত হয়ে অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। কিন্তু উদ্বেগের বিষয় হলো, একদিকে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, অন্যদিকে কুকুরের টিকাদান কর্মসূচি ও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি স্থবির হয়ে পড়েছে।

এই পরিস্থিতির জন্য দায়ী সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং দায় এড়ানোর সংস্কৃতি। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২৩ সালে যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৪ হাজারের কিছু বেশি, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।