আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার মোবারক হোসেন জবানবন্দি দেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোবারক।
তিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি যাত্রাবাড়ী থানায় অস্ত্রাগার ইনচার্জের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আজকের জবানবন্দিতে মোবারক হোসেন বলেন, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসানের নির্দেশে অস্ত্রাগার রেজিস্টারে স্বাক্ষর নিয়ে অফিসার ও ফোর্সদের অস্ত্র ও গুলি বিতরণ করতেন তিনি।































































































































































































































