জ্বালানি তেলের লাইন ছোট হয়ে আসছে রাজধানীতে

জ্বালানি তেলের লাইন ছোট হয়ে আসছে রাজধানীতে

জ্বালানি তেলের জন্য কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ লাইন দেখা গেছে, সে লাইন এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। চালকেরা বলছেন, আগের তুলনায় অপেক্ষার সময় কমেছে, তবে সরবরাহ আরও বাড়লে ভোগান্তি কমবে।

বেলা দুইটার দিকে রাজধানীর শহীদবাগে অবস্থিত রাজারবাগ ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গত কয়েক সপ্তাহ তেলের জন্য এই স্টেশনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের যত লম্বা লাইন দেখা গেছে, সেটি আজ অনেকটাই ছোট।

এই ফিলিং স্টেশনে গত বৃহস্পতিবার ২২৩টি মোটরসাইকেল ও ১৬৬টি প্রাইভেট কারকে তেলের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছিল। আর আজ ১০২টি মোটরসাইকেল ও ৯২টি প্রাইভেট কারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।