কলাবাগান থানার এসআই ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ

কলাবাগান থানার এসআই ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ

ঢাকা মহানগর পুলিশের কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

ওসি ফজলে আশিক বলেন, এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর খোঁজ নেই।

ওসি ফজলে আশিক বলেন, তাঁর সঙ্গে মুঠোফোন ও চার্জার ছিল। পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআই রাকিবুল হাসানের বিষয়ে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।