কচুয়ায় কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

কচুয়ায় কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা তিন দিনের প্রবল বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার বোরো ধান এবং ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার মৌসুমে প্রকৃতির এমন রুদ্ররূপে সোনালি ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কায় অনেক কৃষক দ্রুত আধাপাকা ধান কাটা শুরু করছেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব মাঠের প্রায় ৮০শতাংশ ফসল পানির নিচে তলিয়ে গেছে।

সাচার ঘোগড়ার বিলের ক্ষতিগ্রস্ত কৃষক শাহজালাল,মবিন ও রাসেল বলেন, ‘ধার-দেনা করে ফসল চাষ করেছিলাম। এখন ধান,ভুট্টা পানির নিচে। ফসল পুরোপুরি নষ্ট হলে একদিকে ঋণের টাকা কিভাবে দিব বুঝতে পারছি না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।