কচুয়ায় শাকিব হত্যার রহস্য উন্মোচন

কচুয়ায় শাকিব হত্যার রহস্য উন্মোচন

চাঁদপুরের কচুয়ায় চাঞ্চল্যকর 'ক্লুলেস' স্কুলছাত্র শাকিব হাসান (১১) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে কচুয়া থানা পুলিশ। ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজের প্রায় দুই মাস পর ভিকটিমের মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- আরমান গাজী (১৭), মেহেদী হাসান গাজী (১৭)। কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিহত শাকিব হাসান উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর (গাজীবাড়ী) গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।